![]() |
| হারায় নাতো কিছু : শান্তা কর রায় |
অক্ষর ছেড়ে বেরিয়ে এলাম পথে
আঁচড় কাটছে অবিরত সে ডাক
বেলেঘাটার রাস্তা দিয়ে হাঁটি
হঠাৎ আমার টেলিফোনটা বাজে
বুকের ভিতর নজর কাটা ঘুড়ি
হঠাৎ সুতোয় টান পড়েছে জানি
তুমি আমার সবটা জুড়ে থেকো
বেহুলা হয়ে ফিরিয়ে আনবো আমি।
বদলে যাবে নারী পুরুষের গল্প
অন্য নারী বলবে তুমি আমায়
স্মৃতি আজও আগের মতোই জাগায়
নেই পাশে নেই বিরুদ্ধ রাত ভাবায় ।
যদিও আমি নস্টালজিক চাঁদ
কলঙ্ক দাগ আমার শরীর জুড়ে
কাটছে সুতো সময় অভিশাপ
পুণ্যবতী শাখা পলায় ঘুরে
আমায় তুমি সজীব করে রাখো
তোমার ছায়া তেমন,তুমি দ্যাখো -
ওদের ঘিরেই চলছে আবর্তন
জমাট বাঁধে আমার গভীর বন ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন