লেখক ও লেখনী : পিনাকী চৌধুরী

লেখক ও লেখনী : পিনাকী চৌধুরী 
লেখক ও লেখনী : পিনাকী চৌধুরী 

দীর্ঘদিন ধরেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছি । আর এটা ঠিক so called ১০ টা ৫ টার চাকরি নয় ! সম্ভবত সেই কারণেই এই অধমকে অনেক তির্যক মন্তব্য শুনতে হয় ! এইতো সেদিন পাড়ার এক ভদ্রমহিলা আমাকে উদ্দেশ্য করে বললেন " তুমিতো চাকরি বাকরি করোনা , ওই কাগজে লিখে সময় অতিবাহিত করো !" আমি তাঁকে সহাস্যে বললাম " সেটা ঠিকই বলেছেন । কিন্তু এই সাংবাদিকতা করে আমি কিন্তু কিছু অর্থ উপার্জন করি ! আর আমি কিন্তু ঘরে বসে কবিতা লিখিনা !" এইবার তিনি একটু দমে গিয়ে বললেন " হ্যাঁ, তুমি তো এখনও চালিয়ে যাচ্ছো !" বাস্তবে এই মিডিয়া সম্পর্কে অনেকেরই নূন্যতম ধারণা নেই । আর আলপটকা মন্তব্য করতে এইসব মানুষজনের জুড়ি মেলা ভার ! 

যে ভদ্রমহিলা আমাকে এই কথা বলেছিলেন, তিনি বোধহয় আয়নার সামনে দাঁড়াননা !,অনেকেই ভাবেন যে, দশটা পাঁচটার চাকরি বাকরি না করলেই যেন জীবন অর্থহীন ! আর সংবাদমাধ্যম হল চরম পেশাদারিত্বের স্বর্গরাজ্য ! আর এখানে মুখচোরা সাংবাদিকতার কোনো স্থান নেই , নেই কোনো সহানুভূতির আলতো প্রলেপ ! এখানে দিন রাতের কোনো সুনির্দিষ্ট হিসাব নেই ।খবর সংগ্রহ করতে যখন খুশি ছুটতে হয় , এমনকি অনেক বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করেও পত্রিকায় নিজেকে প্রমাণিত করতে হয় । 

বড়ই বিচিত্র এই ভিন্ন পেশার জগত ! প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে মরিয়া হয়ে সীমান্ত লড়াই করতে হয়। আর পরবর্তীকালে জিতে গেলে হিপ হিপ হুররে , আর হেরে গেলে ? শেম শেম ! আর কাগজে শুধুমাত্র ভালো লিখতে পারাটাই এখানে শেষ কথা নয়, সাংবাদিকতার আবশ্যিক শর্ত হল সুন্দর আলাপচারিতা ! আর তারপরেই হয়তোবা সেই সেলিব্রেটির মনের কথাগুলো একান্ত আলাপচারিতায় বের করে এনে তুমুল পেশাদারিত্বের ঢঙে লিখতে হয় ! হ্যাঁ , বাস্তবে সাংবাদিকতা একটা নেশার মতো !   এবার আসি লেখকের কথায় ! 

হ্যাঁ, কলকাতায় এখন বড়, মেজো, ছোট - হরেকরকম লেখকের রমরমা ! সাহিত্যসমৃদ্ধ উপন্যাস, বস্তুনিষ্ঠ প্রবন্ধ আজ যেন সোনালী অতীত !  প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে, মানে বেস্ট সেলার হাওয়ার তাগিদে আজ অনেক লেখকই শুধুমাত্র যৌনতা নির্ভর গল্প অথবা উপন্যাস লিখে থাকেন, যার প্রতিটি ছত্রে ছত্রে ফুটে ওঠে রগরগে কিছু উত্তেজক বর্ণনা! আর আজকালকার পাঠকরা তা খাচ্ছেও বেশ ! সত্যি, এ যেন এক অশনি সংকেত ! খাদের কিনারায় অবস্থান করছে বাঙালি লেখক ও পাঠক ! পতন অনিবার্য !      ‌‌ " লেখকের জন্ম হয়, তৈরি হয়না "- অনেকদিন আগে এই কথাটি বলেছিলেন মারাঠি সাহিত্যিক শরণকুমার লিম্বালে । কিন্তু এই একবিংশ শতাব্দীতে ক'জন সাহিত্যিক মানেন সেকথা ?
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.