![]() |
| গিরগিটির গপ্পো : উত্তম চৌধুরী |
অবশ্য গিরগিটির গপ্পো আমি জানি
তবে এক্ষুনি কোনও হঠকারি মন্তব্য নয়।
বরং দেখতে থাকো
যে কোন্ হাতের তালু রোদ ধরতে পারে
বা তার উলটো পিঠ।
বরং শুনতে থাকো
যে কার কথায় পালক ওড়ে
বা জগদ্দল পাথর।
বরং বুঝতে থাকো
যে তোমার পাশে কোনও সমুদ্র আছে
না একটি নদীও নেই।
এবং এটাই নিয়ম যে কিছু কিছু রাত্রি মানুষ মনে রাখে,
আর সব সাদা রঙে লেপ্টে দেয়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন