তাঁর চোখে ভয় নেই : সুজন মন্ডল

তাঁর চোখে ভয় নেই : সুজন মন্ডল
তাঁর চোখে ভয় নেই : সুজন মন্ডল

আজ তাঁর চোখে ভয় নেই!
যে ছাত্রদের নিয়েই ঝাঁপিয়ে পড়েছিল :
অমায়িক শোষণের বিরুদ্ধে, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে—

আজ তাঁর চোখে ভয় নেই!
যে পটাশিয়াম নাইট্রেট খেয়ে :
ঘোষণা করেছে পুরুষের চোখে "মেয়েরাও মানুষ"—

আজ তাঁর চোখে ভয় নেই!
যে নির্বিচারে বুক পেতে দিয়েছে :
রক্তচক্ষু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বন্দুকের সামনে—

আজ তাঁর চোখে ভয় নেই!
যে কয়লার মতো অন্ধকার জেলের ভেতরে :
পড়ে গিয়েছে লেনিনের আত্মজীবনী—

আজ তাঁর চোখে ভয় নেই!
যে ফাঁসির মঞ্চে রেখে গেছে :
আগামীর জন্য আত্মদানের অনন্য এক চরিত্র—

আজ তাঁর চোখে ভয় নেই!
যে ভয়'কে ভয় মনে করে না.....
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.