![]() |
| বিষ্ণু পদ মাহান্তী |
পথে যখন নেমেছ বন্ধু
পথ চলা যেন নাহয় বন্ধ
এগলি সে গলি এপাড়া ও পাড়া
শীতের আমেজ গ্রীষ্ম দুপুর
হেমন্তে ঝরা পাতা
দুর্বাদলে এগিয়ে চল এগিয়ে চল বন্ধু।
ওই তো আসছে কালো ঘূর্ণি
আসছে লাল রেনু
সেই ঝড়েরই বুক চিরে তুমি
এগিয়ে চল বন্ধু।
কালো অশ্ব লাল নিশান প্রতিজ্ঞা ভীষ্ম
দশ ভুজ শক্তি দশানন বুদ্ধি
অশ্ব নালে উড়িয়ে ধুলো এগিয়ে চল বন্ধু।
সহস্র কোটি মানবের আত্ম লোলুপ মুখোশ
খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো বন্ধু।
কন্ঠ তোমার নীল হোক মানবের পাপ শুষে
পাপীর রাজ্যে পাপের বিনাশে অস্ত্র উঠুক ফুঁসে।
এই মানবের স্বার্থ শিকল
ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলো বন্ধু।
তুফান সম ছুটে চলো পথ যে এখনো বাকি
চাবুক মেরে আধ মরাদের ভেঙে দাও বৈঠকি।
সোনার খনি রুপার খনি
এই মানুষের অন্তর খানি
তোমার মাস্তুল মস্তকে তার আঘাত হানুক বন্ধু।
আশাহত সব যত গুনে প্রহর প্রতীক্ষার
তারই অঙ্গে দিয়ে যাও তোমার জয়ের অঙ্গীকার।
ধুল হতে তুলি
আপন অঙ্গুলি
কপালে জয় টিকা
ধ্বজ আগুলি
বর্ষা তুলি
চলো প্রানের সখা।
এখনি থেমোনা এখনো যে যেতে হবে অনেক দূর
আবছা আলোয় ভেসে উঠো প্রিয়
এখনই আসছে ভোর।
ওই তো নারী বস্ত্রহীনা ছুটছে রেলের তীরে
বস্ত্র তোমায় দিতেই হবে দুঃশাসনে মেরে।
তোমার অশ্ব নিঃস্ব জনের ক্ষেত খামারে ছুটে
তোমার অস্ত্র অত্যাচারের ছাতি তে হুল ফোটে।
আমারও প্রাণে দিয়ে যাও বন্ধু তোমার প্রানের পরশ
আমার এ পথের প্রান্তে প্রান্তে উঠুক হ্রেস্বা হরষ।
থেমোনা বন্ধু
ভোর তো হবেই
কাটবে আঁধার
প্রতিজ্ঞা তোমার
পূর্ণ হবেই
নিয়েছ অঙ্গীকার
এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো বন্ধু।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন