![]() |
| সুদীপ সিনহা |
জীবন যাপন কেমন তর হলে,
কেটে যাবে দিন,ঝোলে ঝালে,অম্বলে।
কেমন তর, জীবন যাপন,
না হয় তবে,করোই জ্ঞাপন।
সুখের রোপন,দুখের ছেদন ?
মুছিয়ে দেওয়া সকল বেদন?
তাই যদি হয়,তবে বলি,
দিওনা সময় জলাঞ্জলি।
সুখের লাগি,কেবল ভাগি,
রাত্রি দিবস,কেবল জাগি,
কপট ছলে ছলি।
মনে রে তাই, কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক,
সত্যেরে লও সহজে।
হটাৎ যদি,আসে প্লাবন,
আঁধার ঘনায়,আষাঢ় শ্রাবন।
ঝড়ে ভাঙে,দুয়ার ঘর,
করবে কি ভাই,অতঃপর?
কাঁদবে বুঝি,দুয়ার ধরে,
সকল ক্ষনটি, আঁধার করে।
তাতে কিছুই লাভটি নাই,
যা হবার তা হবেই ভাই।
অন্ধকারে হাত বাড়ালে,
খুলবে সে হাত ,কিছুই নাই।
মনেরে তাই কহ যে,
ভালো মন্দ,যাহাই আসুক,
সত্যেরে লও সহজে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন