![]() |
| বিস্মরণ : বিদিশা সরকার |
সেই সব কুয়োতলা পিচ্ছিল শ্যাওলা আর কথাগুলো ধুয়ে দিয়ে
সন্ধ্যা ফিরে গেলো --
ভাষাশহিদের পরে জননীকে এ চত্বরে দেখি না বিশেষ
তোমাকেও না
মিছিলে আমিও যে মতান্তরে পিছু হেঁটে
ঠিকানা অস্থির
বেশ ছিল চিঠির দ্যোতনা
সেমি কোলনের পর অফুরন্ত বাকি কথা
নোট প্যাডে
এখনও কী মনে পড়ে
শুদ্ধ বা কোমলে কত যত্ন করে বাজিয়ে সেই ফিরে যাওয়া
মিথ্যে অজুহাত?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন