![]() |
| অশরীরী : নির্মাল্য ঘোষ |
আমার গর্ভে যা আছে তার ঠিকানা তুমি ছাড়া কেউ জানে না...
সুগন্ধ দুর্গন্ধ কিম্বা নোংরা পরিষ্কারের উর্দ্ধে একটি ছোকরা মত জায়গা চিরকাল ছিল আছে থাকবে তোমার জন্য...
আমি উকুন হয়ে ঘুরি তোমার লোমকূপের অলিতে গলিতে উদভ্রান্তের মত একবুক সন্দেহ ঈর্ষা বুকে নিয়ে...
উপুড় করা ভালবাসা বোধ হয় ভয় জাগায়...
কারণ আমার খুঁতগুলোও যে ভালবাসার যোগ্য আমার জানা ছিল না...
থাইল্যাণ্ডের ওয়াকিং স্ট্রীট ছিল আমার অগ্নিপরীক্ষা... সেখানেও পতনের রঙে শুধু তোমাকেই দেখি...
বেহালা হাতে পাট্টাইয়া সমুদ্র তটে তুমি বসে ছিলে অন্ধকারে একটুকরো রোদ্দুর নিয়ে...
মৃতপ্রায় আমি উত্তাপ নিয়েছি তোমার ভেসে যাওয়া সুরে প্রাণ ভরে..
বিস্মিত পরিচালক হন্তদন্ত হয়ে আসে তোমাকে আমাকে নিয়ে ডকুমেণ্টারি বানাবে বলে...
দেখোনো হবে আলকাজার থাইল্যান্ড শো তে...
শরীরের দেশ চিনবে অশরীরীকে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন