![]() |
| জীবন তোমার ফাঁসি হোক : আরণ্যক চক্রবর্তী |
আমাকে এখান থেকে নিয়ে যাও এক্ষুনি।
এখানে বাগানে ফুল শুঁকে দেখবার আগেই বিক্রি হয়ে যায় বাজারে।
এখানে নিজের কথা লেখার জন্য রাখা কলম চুরি হয়ে যায় বারবার।
নিষ্ঠুর সব চোর সর্বত্র।
এখানে বিশাল বিশাল পদযাত্রা ,রাস্তায়
চলতে গেলে ধাক্কা খাই অনবরত।
এখানে বন্ধঘরে চুম্বন করতে গেলে অনুমতি নিতে হয় দেওয়ালের প্রতিটি ইঞ্চির থেকে।
এখানে মৃত্যু অত সহজে আসে না।বিশাল
টনের ট্রাক চুলের সীমানায় বাঁচিয়ে দেয়।
আমাকে ওই মরুভূমি তে নিয়ে চলো এক্ষুনি ,মরুসর্প আমাদের মুক্তি দেবে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন