![]() |
| বিষকুম্ভের সন্ধানে : মধুমিতা তরফদার |
বিষের পেয়ালা ভরে গড়িয়ে পড়ছে মাটিতে..
মানুষ, কুকুর, বিড়াল, পিঁপড়ে সবাই চাটছে
কেউ মরছে না, কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে জিভ, ঠোঁট
ঐ ভূমিতে জন্ম নিচ্ছে নবজাতকের নীলশরীর
সবাই এগিয়ে চলেছে একই দিকে সারি বদ্ধভাবে
যারা বিষপানের সুযোগ পায় নি, আফসোস করছে
আর মোহিনীরূপী নারায়ণ কে দোষারোপ করছে
ওরাই আবার হাতে ভর দিয়ে হেঁটে চলেছে উল্টোপথে
যেখানে নিরন্ন মানুষ, বন্যার্ত মানুষ, অসহায় মানুষের ঢল
শক্ত হাতে টেনে তুলছে নিঃস্ব রিক্ত দলাপাকানো গোষ্ঠিকে
বিষের কবল থেকে মুক্তি দিতে..আবার দোষারোপ করছে
গোপনে নিজেদের পিঠ চাপড়ে তারিফ করছে..
কিন্তু মোহিনীমায়ায় বিভ্রান্ত বিষকুম্ভের সন্ধানে করে চলেছে

3 Comments:
দারুন লিখেছ, তোমার কত গুন, তাই ভাবছি
তোর বন্ধু হতে পেরে আমার গর্ব হচ্ছে।তোর প্রতিভা আরো আরো বিকশিত হোক।
অসাধারন বল্লেও কম বলা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন