অরণ্য-ইমন : মনোনীতা চক্রবর্তী

অরণ্য-ইমন : মনোনীতা চক্রবর্তী
অরণ্য-ইমন : মনোনীতা চক্রবর্তী

দুটো মৃত্যু পাশাপাশি শুয়ে থাকতে-থাকতে কখন যেন জন্ম হয়ে গেল!
সমস্ত সঞ্চয় ও বরবাদ লিখছে যে-হিসেব-রক্ষক,
তাঁর বুক পকেট কার যেন হাতের ছোঁয়ায় গোলাপ হয়ে  উঠেছে...
   দুটো পাখি দেখছে আর হাসছে।
সিঁথির মতো রাস্তা পেরিয়ে
                      আরও একটা সূর্যোদয়
দুটো মৃত্যু নিজেদের নাম রেখেছে
                               নিজেদের মতো করে
মুদ্রা বদলে গেলে সারা পৃথিবী ভিজে যায়
                                     একটা বর্ষা আসে
নিজের মতো ঢেউ লেখে...

  দুটো মৃত্যু একে-অপরের দিকে মাটি ছুঁড়ছে,
                 তুমুল আনন্দে
         আজ ওদের বসন্ত-উৎসব
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.