![]() |
| কিশলয় গুপ্ত |
পুনরায় ফিরে আসি এই মাটিতে-
আবারও স্বীকার করি তার কাছে,
গুচ্ছ শাব্দিক ঋন রাখা ছিল গোটা শতাব্দী
ভূমিষ্ট চিৎকার শুনে কেউ আন্দাজ করেনি
কতটা আগুন ফিরে এলো....
সব পূর্ণিমা জড়ো করে বহুবার
অমাবশ্যার গায়ে ছুঁড়ে দিয়ে অট্টহাসিতে
ফেটে পড়া ছেলেটা প্রকৃত ভাবে
স্বাধীনতার অর্থ অনুভব করে
তার কাছেই আশৈশব থাকে জন্মঋন
সুতরাং নিরুপায় ফিরে এসে তার কাছে
লিখতেই হয় আগষ্টের শব্দবান

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন