![]() |
| সৌরভ সরকার |
আমার বাংলার পথ-ঘাট আঁকাবাঁকা।
আমার বাংলার চারিদিক সবুজে ভরা।
আমার বাংলার পথে পথে গাছপালা।
যেখানে বাউল গান, বাজে একতারা।
আমার বাংলার গান পাখির কুঞ্জনে।
আমার বাংলার শোভা ফুলে-ফলে ভরা।
আমার বাংলার কোল মায়ের সমান।
যেখানে বাংলায় কথা বলে স্বজনেরা।
আমার বাংলার ক্ষেতে সোনালী ফসল।
আমার বাংলার ঘরে ঘরে শস্যে ভরা।
আমার বাংলার নদী অচঞ্চলা নারী।
যেখানে মানুষ বাঁচে, নিয়মের ধারা...।

1 Comments:
ধন্যবাদ দাদা।
একটি মন্তব্য পোস্ট করুন