ভারতবর্ষের একতাই তার পরিচিতি : রতন বসাক


ভারতবর্ষের একতাই তার পরিচিতি : রতন বসাক

ভারতবর্ষের একতাই তার পরিচিতি : রতন বসাক


ভারতবর্ষ হলো দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম রাষ্ট্র আর পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম রাষ্ট্র । ভারতবর্ষের পূর্বে বাংলাদেশ ও ভারত বঙ্গপোসাগরে বেষ্টিত আছে । পশ্চিমে পাকিস্তান আর উত্তরের চীন দক্ষিণে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর আছে । ভারত হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবহুল সংখ্যার দেশ । এ হলো ভারতবর্ষের অবস্থানগত পরিচিতি ।

আমার জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাতে । ভারতবর্ষে জন্ম হওয়ার জন্যই, জন্মসূত্রে আমি একজন ভারতবাসী এবং আমার দেশ হলো ভারতবর্ষ । এই দেশে বিভিন্ন ভাষার ও বিভিন্ন ধর্মের মানুষের বসবাস আছে । পিতৃ সূত্রে আমি একজন ধর্মের দিক থেকে হিন্দু ও বাঙালী । আমার মাতৃভাষা বাঙালী তাই  আমি বাংলা ভাষায় কথা বলি । আর এই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ হলো আমার মা'য়ের সমান।

ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মধ্যেই রাজনৈতিক সচেতনশীলতা আছে । রাজনীতি এই ভারতবর্ষে একটা বিশেষ স্থান দখল করে রাখে । এখনকার গণতন্ত্র বিশ্বের মধ্যে প্রসিদ্ধি । বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন করে দেশের উন্নতির জন্য সহায়ক হয়ে থাকে । কোন একটা রাজনৈতিক দল দেশের জনগনের মতামতের সর্বোচ্চ সংখ্যা প্রাপ্ত করে দেশকে চালায় ।

প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর দেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করে, নতুন সরকার গঠন করে দেশকে চালানোর জন্য সহায়তা করে । কিছু রাজনৈতিক মতভেদ এর জন্য অনেক সময় দেশের হিতে বিপরিত হয়ে যায় এই রাজনৈতিক সংগঠনগুলোর কার্যকলাপে । সব নয় তবে কিছু স্বার্থলোভী সামান্য কিছু দলনেতার জন্যই রাজনৈতিক দলের বদনাম আজকাল হয়ে চলেছে ।

আমার দেশের ধর্মের সহিষ্ণুতা সব জায়গায় দেখা যায় । হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও আরো অনেক ধর্মাবলম্বী মানুষ একই সমাজে একই সাথে বসবাস করে । এখানকার ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবাই একসাথে মিলে মানানো হয় । উৎসবের দিনগুলোতে আমরা সবাই ধর্ম ভেদ ভুলে মিলেমিশে আনন্দ করি । এতে আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যায় ।

ভারতবর্ষে প্রতিভার কোন কমি নেই খেলাধুলা, পড়াশোনা, জ্ঞান-বিজ্ঞান, মনোরঞ্জন ও অন্যান্য সবদিকেই ভারতবর্ষ এক বিশেষ স্থান দখল করে আছে পুরো বিশ্বে । ভারতবর্ষের ভূখণ্ড ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল । এখানকার জলবায়ু ও ভূমি কৃষি কার্যের জন্য যথেষ্ট সহায়ক । কৃষকদের দৈনন্দিন জীবন ধীরে ধীরে উন্নতির দিকে চলেছে । গ্রাম অঞ্চলের যোগাযোগ পদ্ধতির ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে চলেছে ।

এই ভারতবর্ষের মাটিতে অনেক মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে । যারা ভারতবর্ষকে পৃথিবীর সামনে তুলে ধরেছেন সুনাম ও বিশেষ সম্মানের সাথে । সারা বিশ্বে ভারতবর্ষের নাম ছড়িয়ে পড়েছে । বিদেশি অনেক রাষ্ট্রই ভারতকে চেনে ও জানে ভালো করে । তবে কিছু পরশি রাষ্ট্র ভারতবর্ষের উন্নতি ও অগ্রগতি দেখে ঈর্ষার কাতর হয়ে, ভারতবর্ষের ক্ষতি করার জন্যই, আতঙ্কবাদ ছরিয়ে ফেলার চেষ্টায় মগ্ন আছে । যদিও তারা খুবই সামান্য ক্ষতি করতে পেরেছে, তেমন কোন বড় ক্ষতি করতে পারেনি ও পারবেও না ভারতের শক্তি, ক্ষমতা ও একতার জন্যই ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.