![]() |
| অতৃপ্ত চাওয়া-পাওয়া : কর্ণধর মন্ডল |
সুর্যের কাছে চেয়েছি দীপ্ত'কিরণ,
পেয়েছি দগ্ধময় জলন্ত অগ্নি-শিখা।
বৃষ্টির কাছে চেয়েছি তৃষ্ণার বারি ,
পেয়েছি মরুর বুকে মায়াবী মরিচিকা।।
সাগরের কাছে চেয়েছি প্রশান্ত জল রাশি,
পেয়েছি দু'কুল ভাসানো অশান্ত ঢেউ।
আকাশের কাছে চেয়েছি সুনীল দীগন্ত,
পেয়েছি ধুসর প্রান্ত,যা কখনো চায়নি কেউ।।
বাতাসের কাছে চেয়েছি মুক্ত শ্বাস,
পেয়েছি শুধু বিষাক্ত বারুদের ঘ্রাণ।
পাহাড়ের কাছে চেয়েছি শাশ্বত পবিত্র ঝর্ণা,
পেয়েছি আঘাতে আঘাতে ভরানো ব্যথিত প্রাণ।।
চাঁদের কাছে চেয়েছি স্নিগ্ধ জোছনা,
পেয়েছি তমসাঘন অমাবস্যা রাত।
পাখীদের মতো চেয়েছি মুক্ত ডানা,
পেয়েছি শৃঙ্খলে বাঁধা দুটি রিক্ত'হাত।।
ফুলের কাছে চেয়েছি মিষ্টি সুগন্ধ ,
পেয়েছি শুধু জ্বালাময় কাঁটার আঘাত।
প্রেমের মাঝে চেয়েছি সুখের ঠিকানা....
পেয়েছি হৃদয়ের রুদ্র-বীণায় বাজা বিরহ-বিষাদ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন