মা ও নারী সত্তা : সোনালী মুখার্জী

মা  ও নারী সত্তা : সোনালী মুখার্জী
মা  ও নারী সত্তা : সোনালী মুখার্জী

আমি  মা, চেনো আমায়??
না,তোমাদের. মা নই. হয়তো
তোমাদের  মা হবার যোগ্যতাও  আমার নেই ,
আমি ওই. জঘন্য  নোংরা  নারী  খেকো
ছেলেগুলোর. মা...
শুনেই. ঘৃনায় মুখ  ফিরিয়ে নিও না ,হ্যা-
যে  ছেলেগুলো  একটা তিন বছরের কচি শিশুর শরীরে নারীর  আদল খোঁজে??
তার ওপরে  ঝাঁপিয়ে পড়ে নিজেদের
কুৎসিত. লালসা মেটায়?? যে  ছেলেগুলো
হিংস্র নেকড়ের. মতো মেয়েদের বুকে থাবা বসায়??
যে ছেলেগুলো  কামদুনির  মতো হাজার হাজার গ্রামের  রাস্তার বুকে
 আতঙ্ক হয়ে জেগে  থাকে??
যে  নরপশু টা শিশুর শরীরে সুচ  বিঁধিয়ে নিজের বাসনা চরিতার্থ করে??
 আমি তাদের মা....
ওভাবে কপালে ভাঁজ ফেলে আমার দিকে
তাকিয়ে  থেকো না তোমরা...

যে  রক্ত বীজ আমি না জেনে পৃথিবীর মাটিতে  এনে ফেলেছি,
তোমরা কি পারো না?  তাকে সমূলে বিনাশ করতে??
আমিযে  ওদের  জন্ম দেবার যন্ত্রনায় নীল হয়ে যাচ্ছি...
এবারএকটু নড়ে চড়ে বসো না তোমরা??
ওদের মা  হবার. যন্ত্রনা  থেকে আমায় বাঁচাও??

ওদের. এমন শাস্তি দাও ,যে মা হিসাবে মাথা নিচু করে নয় ,   
নারী  হিসাবে  নারীর প্রতি
করা সমস্ত  অন্যায়ের  বিরুদ্ধে  প্রতিবাদে
মাথা তুলে গর্ব  অনুভব করতে পারি যে,
"আমি সবার. আগে  একজন নারী"...
অন্ততঃ এটুকু  শান্তি থাক  না??
আমার..." মা  ও. নারীর  মাঝে "???

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.