![]() |
| প্রীতম বোদক |
কয়েক মিনিটের প্রেম : প্রীতম বোদক
তার আর আমার মাঝে দূরত্ব ছিলো একটি কালো গাড়ির কালো কাঁচ কিছু হাওয়া আর চোখে উড়ে আসা ধুলো। যে কাঁচের আড়ালে দেখা যায় না ভিতরের সৌন্দর্য। শুধু দেখতে পায় সেই সৌন্দর্য বাইরের প্রকৃতিকে।
আমার হাতে ছিলো চা এর কাপ, ঠোঁটে লাগিয়ে একটু চুমুকেই দেখি কালো কাঁচের জানালা সরে গেল আর ভিতরের সৌন্দর্যের সাথে হলো আমার চোখাচোখি। হাওয়ার গতি হঠাৎই আমার মুখে আছড়ে পড়ল। আমি আমার অজান্তেই ঠোঁটের কোনে হাসি অনুভব করলাম। তার ঠান্ডা গাড়ির বাতাস কে দূরে রেখে বাইরের উষ্ণতা কে আহবান করলো। শুধুই কি আমার জন্য ? আমার ঘামে ভেজা মুখ রুমালের স্পর্শ পেতে ব্যাস্ত তবুও তার চোখের পলক ফেলার সময় নেই। প্রান ভরে দেখছি একে অপর কে। স্বাদ মেটেনা এ দেখার। যেনো কতো জনম আমরা একে অপর কে চিনি। তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের উপরে ছিলো একটি ছোট্ট তিল যা তার মুখ টাকে আরও জীবন্ত করে তুলেছিল। আমি তার ঘন কালো চোখের বিভীষিকার অতল গভীরে নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই করছি। আমি পারছি না ইহো জগতে ফিরতে। আমি হারিয়ে গিয়েছিলাম সম্পূর্ণ ভাবে। ততক্ষণে সিগন্যাল লাল থেকে হলুদ ইঞ্জিন অন সবুজ হতেই ডানা মেলে উড়ে গেল চোখের সামনে দিয়ে। ও মানুষের রূপে স্বর্গ রাজ্যের কোনও অপ্সরা। ততক্ষণে চা ঠান্ডা আর একটা টান মারা সিগারেট জ্বলে ছাই। ফিল্টার আছে আঙুলের মাঝে আর মনের ভেতর থেকে কেউ বলে উঠলো যাহঃ চলে গ্যালো ! আর কি দেখা হবে না কখনও ?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন