| আমার জন্ম: তুহিন সাজ্জাদ সেখ |
আমার জন্ম
সত্যের প্রাচুর্যে
মিথ্যার বিকলাঙ্গতায়
আমার জন্ম
ন্যায়ের রমরমায়
অন্যায়ের দূর্দশায়
আমার জন্ম
সুসভ্যতার সন্ধিক্ষণে
কালো বাজারির মরন ক্ষনে
আমার জন্ম
সততার মন্দিরে
দূর্নীতির কাঠগড়ায়
আমার জন্ম
সুবিচারের রাজপ্রাসাদে
মিথ্যাচারের কারাগারে
আমার জন্ম
ভালবাসার কবিতায়
হিংসার বন্দীদশায়
আমার জন্ম
প্রেমে
প্রতিজ্ঞায়
অবলীলায়
সারল্যে
নিতান্তই নির্মলতায়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন