গুটি গুটি পায়ে : ঈদারুল ইসলাম

 ঈদারুল ইসলাম

গুটি গুটি পায়ে
 
ঈদারুল ইসলাম

তপ্ত দিনের শেষে এই বালুকা বেলায়,
মন আজ ছুটে যায় কোনো এক মোহনায় !
সূর্য যেথা ক্লান্ত শরীরে গুটি গুটি পায়ে,
হেঁটে যায় নামবিহীন কোনো অচেনা গাঁয়ে।

আঁধার কে সাক্ষী রেখে রূপকথার দেশে,
ভেসে যেতে ইচ্ছে ক'রে অজানা আবেশে !
ভাবনা যেথা মেঘ বালিকায় পেখম মেলে,
কল্পলোকে ভেসে যায় শত যাতনা ভুলে।

খোলা আকাশের নীচে দাঁড়িয়ে- আঁধার রাতে,
হারাতে ইচ্ছে ক'রে শুধু দু'জনাতে !
তমসা ঘন কালোয় রঙ মেখে প্রাণে,
ছুটে যাই বহুদূরে,দূরে কোথাও- আপন মনে ।।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.