কোথাও যাননি আপনি,অরুনেশ : সুবীর সরকার

কোথাও যাননি আপনি,অরুনেশ : সুবীর সরকার
কোথাও যাননি আপনি,অরুনেশ : সুবীর সরকার

এই তো,অরুনেশ ঘুরে বেড়াচ্ছেন বিকেলের
                                                      মাঠে
এই তো,শহরের রাস্তায় অরুনেশকে নিয়ে
                                  বেরিয়ে গেল রিক্সা
মরা মানসাইয়ের পাড়ে আমার সাথে দেখা
                            হয়েছিল আবু বক্করের
সেই আমাকে চিনিয়ে দিয়েছিল অরুণেশের
                                               বাড়ি
বিষন্নতম সেই ২৪ আগস্ট
ফরাসী কবিতার পাশে লাল আপেল
সুরা পান করতে করতে আপনিই তো বলে
                          চলেছেন খেরবাড়ির মাঠের গল্প।
আর কামরূপ কামাখ্যার আখ্যানের দিকে
                              এলুয়া কাশিয়ার ফুল
সমস্ত বিদায়দৃশ্যের গায়ে আমি আগুন ধরিয়ে
                                             দেব অরুনেশ
দেখুন,জয়ন্তী ও গণিকাপল্লীর নোটবুক
জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে বিড়ি ধরাচ্ছেন                                                            
                                        কমরেড কেরুয়াক
কোথাও যাননি আপনি অরুনেশ!
হাওয়ায় ফিসফিস শব্দ তুলে আপনি তোর্সা
                                      সেতু পেরোচ্ছেন
বাজারে বাজারে কত পাখি
পাখিঠোঁটে জীবনের জার্নাল
শশীভূষণ সারিন্দা বাজাচ্ছেন
ছায়াদিকে দোতরা শোনাচ্ছেন গ্রাম্য
                                              গিদাল
অরুনেশ পুকুরে নামছেন
অরুনেশ ডুবসাঁতারের  নাম পালটে পদযাত্রা
                                                 রাখছেন
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.