নৃত্য বিভঙ্গ : সুকান্ত পাল

 নৃত্য বিভঙ্গ : সুকান্ত পাল
 নৃত্য বিভঙ্গ : সুকান্ত পাল

নৃত্য বিভঙ্গে       এতনু তরঙ্গে
    (যেন) জলধী হিল্লোলিত
মন্দে মন্দে         মধুর ছন্দে
           হৃদয় কম্পিত  ।
কুসুম রতনে         সাজায়ে যতনে
           কুঞ্চিত কেশবাস ।
চলইছে  ধনী            নিশুতি রজনী
            পরনে পীতবাস।
নাগরের ছলে           কদম্বের তলে
              ত্রিভঙ্গমুরারী
সুকান্ত কহিছে মিতে      কানুসঙ্গ নিতে
             রাই হল অভিসারী।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.