খুশির উৎসব : রতন বসাক

 খুশির উৎসব : রতন বসাক
 খুশির উৎসব : রতন বসাক 

ভালো লাগে মিলেমিশে চলতে
এক হয়ে মনের কথা বলতে ।
সমাজে একা যায় না থাকা
খুশিগুলো পড়ে যায় ঢাকা ।

একঘেঁয়েমি জীবনে চাই আনন্দ
জীবনে বয়ে চলুক খুশির ছন্দ ।
চলার পথে কখনো পড়ে থাক কাজ
এসো সবাই উৎসব মানাই আজ ।

মান অভিমান যা আছে সব ভুলে
চলো আনন্দ করি প্রাণ খুলে ।
হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট থাক পড়ে
চলো এক হই যারা আছো সরে ।

নিজের ধর্ম থাক না যার-যার
আনন্দের উৎসব হলো সবার ।
মিলেমিশে উৎসব হলে আয়োজন
খুশিতে ভরবে তাতে সবার মন ।

জীবনে উৎসবের প্রয়োজন আছে
দূরের সবার সাথে হওয়া যায় কাছে ।
দু'দিনেরইতো আমাদের এই জীবন
তবে কেন হিংসায় ভরে রাখি মন ?

চলো না সব ভুলে মানাই উৎসব
মিলেমিশে উঠাই আনন্দের রব ।
ক'দিন পরেইতো সবাই যাব মরে
রাগ করে থেকো না আর ঘরে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.