দূরত্ব : বিপ্লব গঙ্গোপাধ্যায়

দূরত্ব : বিপ্লব  গঙ্গোপাধ্যায়
দূরত্ব : বিপ্লব  গঙ্গোপাধ্যায়

নিজেকে চিনতে চেয়েই বারবার টুকরো টুকরো  করে ফেলি প্রতিটি পাঁজর।
কোথাও কি ঘুমিয়ে আছে এক পশলা বৃষ্টিপাত , হিমছায়া ,অনিদ্রার রাত?

এসব দেখতে গিয়ে কেবলই  চোখের নীচে জমে উঠে দুর্গম পাহাড় ।

স্রোতের উদাসী  হাওয়া যতদূর যায়
তারও বেশি  আমাদের মানসভ্রমণ

অথচ এই সামান্য দূরত্ব পেরিয়ে  নিজের চোখের ভাষা
বর্ণপরিচয়  পড়ে উঠতে কতবার এই যাওয়া আসা।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.