বাইরে কিছুদিন : অমিয় কুমার চৌধুরি |
বাইরে কিছুদিন : অমিয় কুমার চৌধুরি
শহর ছেড়ে কিছুদিন অন্য শহরে বসবাস
বিরল ঘুম শরীর জুড়ে বাসা বাঁধে,
আকালের শান্তি ফিরে আসে সহজেই।
এই শহরের সাধারণ সভায়
মানুষের দৃশ্য অসাধারণ নড়াচড়া করে,
অলস অনুভূতি ফের সচল হতে থাকে।
নিজস্ব রুচির খাবার ছেড়ে অন্য খাবার খাওয়া
একই ফলমূলে রান্না প্রাদেশিকতার গন্ধ উড়ে,
পটু নাক অস্বস্তিতে, নড়েচড়ে জিভ জল ফেলে।
নিজের ভাষা ছেড়ে অন্য ভাষায় কথা বলা
অভ্যাসের ঠোঁট অপরিচিত লাগে নিজের কাছে,
তবুও খসখসে আত্মীয়তা জেগে উঠতে থাকে।
কিছুদিন নিজস্বতা ছেড়ে সার্বিক হওয়া
নিজের শরীরে অচল যন্ত্রাংশ খুঁজতে থাকি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন