অনুভবে তোমাকে পাই : কর্ণধর মন্ডল

অনুভবে তোমাকে পাই : কর্ণধর মন্ডল
অনুভবে তোমাকে পাই : কর্ণধর মন্ডল

শুধু তোমাকে ভেবে দু'চোখে ঘুম আসেনি!
শুধু তোমাকে ভেবে ...
মনে পড়ে,সেই সেদিন ?
যেদিন তুমি কবরী এলায়ে এলোচুলে মেঘের ফাঁকে....
বজ্রের ন্যয় মুচকি হাসী হেসে হৃদয়কে হরণ করেছিলে ?
প্রতিটি শিরায়,লোমকুপের অন্ত্রে অন্ত্রে শিহরন জাগিয়েছিলে।
সেই মুহুর্ত থেকে আমি নিজেকে হারিয়েছি।
শুধু তোমাকে ভেবে...
মনে পড়ে,সেদিনের সেই কথা ?

যেদিন তোমার কাজল হরিনী চোখের বাঁকা মায়াবী চাহনি দিয়ে...   
আমাকে প্রাণে মেরেছো।
আজো পারিনি সে আঁখির পলক মেলতে।
শুধু তোমাকে ভেবে...

মনে পড়ে,প্রথম পাশে থেকে হেঁটে যাওয়ার মুহুর্ত ?
পায়েলের রিনিঝিনি সুরধ্বনি আজো কর্ণ-কুহরে অনুভবে
বাজতে থাকে।
শুধু তোমাকে ভেবে...

মনে পড়ে,সেই প্রথম আলাপের দিন ?
উঃকি মুহুর্ত, আজো হৃদয়ের মনিকোঠায়
মধুর আলাপচারিতা অনুরাগের ঢেউ তোলে।
শুধু তোমাকে ভেবে...

মনে পড়ে,সেই প্রথম প্রেম-প্রণয়ের স্মরনীয় মুহুর্ত ?
আবেগে স্বপ্নে-বিভোর হয়ে
রুপকথার দেশে হারিয়ে যাওয়ার শুভক্ষণ।
আজো ভাবি বেদনা সৃক্ত অশ্রু ঢেলে !
কেন জানো ? শুধু তোমাকে ভেবে...
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.