ক্ষতবিক্ষত মানবসমাজ : রীনা মন্ডল

ক্ষতবিক্ষত মানবসমাজ : রীনা মন্ডল
ক্ষতবিক্ষত মানবসমাজ : রীনা মন্ডল

অপসংস্কৃতির আঙিনায় ,
ক্ষতবিক্ষত এই মানব সমাজ ,
ধ্বংসের লেলিহান শিখায় ,
জ্বালিয়ে ছারখার ,নেই লাজ |

মানব সভ্যতার বুকে বসিয়েছে থাবা ,
নরকঙ্কাল হয়ে ঝুলছে সমাজের দেহগুলি ,
হিংসার জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে বোবা ,
নিজের সাংসারিক জীবনকে দিয়েছে বলি |

পাশবিকও অমানবিক কাজকর্মে মাধ্যমে,
নিজেকে  নিয়োজিত করে শাসন ও শোষণে ,
ক্ষতবিক্ষত চেহারায় মৃত্যুর পহর গুণে ,
মানবসভ্যতায় নগ্ন রূপে ধ্বংসের বীজ বুনে |
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.