![]() |
| বিপ্লব গোস্বামী |
একবিংশ শতক এখন
সভ্যতার যুগ সন্ধিক্ষণ
তবে কেন দিকে দিকে
নারী ধর্ষণ !
আধুনিক যুগে একি
এত অধর্মীর উত্থান
কোথা হতে এলো
এত শয়তান !
আজ সাধু গুরু
সব হয়েগেল একরোগী
রাজ নেতা হতে সাধারণ নর
সবাই একই রোগের রোগী !
ভুলে যায় ওরা
নারী ভগিনী নারী মায়ের জাতী
নিজেরি বোন নিজেরি কন্যা
নিজেরি কোন জ্ঞাতি !
ধর্ষিতা হলে নারী
রাজনেতা এসে
শুনায় ন্যায় বাণী !
সত্য কী ন্যায়
পায় সে নারী
মুছে যায় কী তার গ্লানি !
জনগণ আসি ন্যায় চাহিয়া
করে পথ অবরোধ
জননেতা এসে মিষ্টি ভাষে
করে যায় কর্তব্য শোধ !
আদি কালে ছিল
নারী বন্ধী নারী ছিল দাসী
আজিকালতো সাম্যের যুগ
সেকাল হয়িল বাসী।
একালে শাসনে নারী
ন্যায়ালয়ে নারী সর্বজয়া নারী
তবে কেন ন্যায় পায় না নারী
শান্তি পায় না অত্যাচারী।
আদিকাল হতে একাল অবধি
কত নারী হল অবতার
তবে কেন বন্ধ হয় না ধর্ষণ
নারী পায় না অধিকার।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন