![]() |
| ওহপ্রেম২২ : কিশলয় গুপ্ত |
অনন্ত নক্ষত্রের গভীরে দেখেছি দুটি চোখ
আজ মহাকাশ জুড়ে দৃষ্টির তর্জমা হোক
কেন না,শত স্রোতে আমি তো পরদেশী লোক
মেরু থেকে মেরুতে এই যে বিশ্বাসের বিকিকিনি
সাজানো পসরায় নাচে ব্যবসায়ী হাত-তাকে চিনি
সাবধান- তুমি কাছে যেও না বিদেশীনি
বর্ষা ছোঁয়া টলটলে দিঘিতে নেমো না ভুলে
তোমাতে স্নান সারবে জল আর লক্ষ ফুলে ফুলে
অলিরা গলিপথ ধরে উড়বে পাপের মাশুলে
তোমাতেই রাখি সৃষ্টির যাবতীয় অনুবাদ
যত প্রেম, পাপ,ইচ্ছে ঝাঁপি সব দিতে সাধ
এই স্বপ্নে শেষ হোক পৃথিবীর আর্তনাদ

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন