![]() |
| বুকে হাত রেখে দেখো : বিজয়া বিশ্বাস |
যেতে তো হতই আজ না হয় কাল,
তোমার রাস্তায় যা সব তোমার অধিকার বোধে উন্মুক্ত ...
প্রসারিত যেখানে তোমার হাতেরও এক সীমাবদ্ধতা আছে...
ঠিক সেই রকম ই আমার একটি হাত প্রয়োজন ছিল।
সে তুমি জানো,অথবা না জানবার কৌশলে নাটকীয় পদক্ষেপ নিতেই পারো...
তবুও বলতে পারি এটুকু,
রাস্তার বাঁক ঘুরে যেতই আজ না হোক কাল...
শীলমোহরে তোমার নাম লেখা তো হয়েছে অনেক আগেই
আমার নাম খোদাই হলেও
তোমাকে ভুলে যাবার বদলে;
আর ও বেশী করে মনে করিয়ে দিয়েছি...
মনের গোধূলীতে...
সব কথার পৃথক এক গন্ধ থাকে...
যা ধূসর বুকে হাত রেখো দেখো জানতে পারবে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন