![]() |
| বিশল্যকরণী : সন্দীপ কুমার ঝা |
আমি কোথাও জল দিই না।কাউকে না।
ঘর থেকে পা পর্যন্ত খরা নিয়ে হাটি।
কাকে জল দেব?
তুমিও ভালোবাসা নিয়ে এসো না। দূরে দাঁড়াও
জলহীন তোমাকে দেখি একবার।
ভেবে নিই,তোমাকে দেখতে কেমন লাগছে আজ!
মুহূর্ত মাত্র। তারপর চলে যাব। সরে যাব নিজেই।
নির্দেশ দিতে হবে না।
গাছ আর নদীর পাড় ধরে তোমাকেই কিনারায় রেখে,
চলে যাব একদিন। শুয়ে থাকব এখানে।
তুমি আমার বুকে আগুন জ্বেলো,
আমার গোটা বুকেই আমাজন জ্বেলে দিও
আমি তো তোমাকে কখনো বিশল্যকরণী দিই নি।
হে পৃথিবী!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন