![]() |
| উৎসব হোক প্রকৃত মূল্যে : উমা দে |
জন্মাষ্টমী আজ সেই বিশেষ দিনে,
বিশ্ব দেখলাম নতুন করে।
জন্মদিন হল অসংখ্য শিশুর
যাদের কিবা দিন কিবা রাত্রি
দেখলেই বোঝা যায় ওরা এসেছে হাঅন্ন নিয়ে
শরীরের প্রতিটি অস্থি মর্জা বলে দেয়
ওদের চাইবার দিনগুলো ফুরোতে বসেছে,
আজ আছে কাল হয়তো থাকবে না।
কি জন্য ওদের এ দশা । আমাদের দেশ তৃতীয় বিশ্বের
হলেও গরীব বলতে যা বোঝায় তা কিন্তু নয় ।
দেশ সর্বক্ষণ অভিনয়, খেলা,আর বৈদেশিক যোগাযোগে
সব দেশের সাথে টেক্কা দেয়।
তবে ওরা ও চন্দ্র সূর্য তারকা হত পারতো
আমাদের অবহেলায় হয়তো ঝরে যাবে ।
প্রাণের ঠাকুর পথে বসে কাঁদে তাকে আজকের উৎসবে
সামিল করে কোল দিলে
মানব ফুল বিকশিত হয়ে সৌরভময় হবে।
এসো সার্থক করি জন্মাষ্টমী উৎসব ,
আকাশ বাতাস মূখরিত হোক জন্মাষ্টমীর ছোঁয়ায়.....

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন