দুটি কবিতা : কিশলয় গুপ্ত

দুটি কবিতা : কিশলয় গুপ্ত
দুটি কবিতা : কিশলয় গুপ্ত

বিছানা

বিছানায় আটকে গেছে শব প্রতিবাদ
বিছানায় আটকে আছে উন্নতি মন
বিছানা শয্যা হলে সব ক্ষতি বাদ
বিছানা আনছে ডেকে খুনমতি জন

বিছানা শব্দে দারুন সুখ মনে হয়
বিছানা শব্দ বড় স্বপ্নময়ী
বিছানা উচ্চারণও নির্জনে হয়
কেন না তিনি যে খুব রক্তক্ষয়ী

বিছানায় পচতে থাকে হাড়ের সুজন
বিছানায় সব রাজত্ব শান্ত বড়
বিছানার ধার ধারে না এক বা দু'জন
প্রয়োজন ছাড়া।তারাই যোগ‍্যতর

আকাশ

একটু না হয় আকাশ থাকুক বেঁচে
সারা ঘরে অবাঞ্ছিত ঝুল
লুকিয়ে আছে ঘুলঘুলিটার বুকে
গত জন্মের ফেলে আসা ভুল

একটু না হয় আকাশ বুকে বাঁচুক
জানালা আজ হাটখোলা থাক জ্ঞানে
মেঘের ভিতর শিকল পরা মানুষ
থাক না বসে একশো বছর ধ্যানে

একটু না হয় আকাশ দেখি চোখে
ঝুল কালি ময় ঘরের কথা ভুলে
বেপরোয়া গরীব বুকের খাঁচায়
এক টুকরো আকাশ রাখি তুলে
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.