![]() |
| দুটি কবিতা : উমা দে |
দিনে রাতে
রাতের মিটি মিটি জ্বলতে থাকা তারাদের সাথে প্রেম এক সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে লেপ্টে থাকে আকাশের গায়ের মত।
বিজনে হারিয়ে যাওয়া পত্র পল্লবে কেই বা মনে মনে রাখে
তবু ছিল হয়ে রয়ে যায় অতীতের টাকলা তালুতে।
পথের সন্ধানে ঘুরে বেড়ায় তবে আজকের দিনে নিজেই নিজের কাছে সুমেরু কুমেরু,
তায় আবার প্রেম,আজ তোমার জন্যে সব পারে,কাল অন্য পাত্রে জলের আকার রঙ।
বুঝে নিতে হয় নিজের মত করে তাতে জগৎ ধরা দেবে নিত্য নতুন করে...
দিন রাত হবে তোমার হাত ধরে....
চাহিদারা জমায়েত হয়
বাচ্চা ছেলের হাতের মওয়া চাইতেই দিয়েছি
অনেকে না চাইতেই প্রচুর পায়, নষ্ট হয় ফেলা যায়,
না যাইতে মেঘ জমে বৃষ্টি হয়
প্লাবন ভেসে যাওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া
বিশেষ করে বড় বড় নেতানেত্রীদের বড় বড় দান।
আর শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা ধর্না দেওয়া ওদের ভালো করো ঠাকুর আমাদেরও করো কাউকে চাইতে হয় না, আপনি প্রার্থনা করে খরচাখরচি নেই তবে মন আছে,ওরাই বলে যারা করে..
রাতের ব্যবসায় হাত পাকানো লোকগুলো অঢেল টাকা পায় যেদিন, সেদিন অনেক দান করে, যাদের কিছু নেই তাদেকে
আর ব্যতিক্রম হলে দিয়ে দেয় বিনা দোষে কয়েক ঘা।
এই করে করে শেষটায় কত ফুল ফোটে ফল ফলে আমাদের ভেতর।
কতক হয়তো চাওয়া,তবে না চাইতেওটা কম নয়.... সংসার চাওয়া না চাওয়া নিয়ে গড়া আমরা বুঝি কি তাই চাইটা ফুরোয় না...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন