![]() |
| শূন্যের ছায়ায় : বিপ্লব গঙ্গোপাধ্যায় |
এই চাঁদ কত কাছে আছে
প্রতিটি কলঙ্কদাগ স্পষ্টতর
লুকোনোর কোন অভিপ্রায় নেই তার শরীরী ভাষায়।
পুঞ্জ পুঞ্জ দু:খ ক্ষত আলো হয়ে নেমে আসে
কেউ বলে হেসে উঠল চাঁদ
আমি তো কান্নার ধ্বনি শুনতে পাই জ্যোৎস্নার গভীরে
চোখের সামনে আলো নিষ্পলক মায়াবী মশাল
আলো মানে অবিকৃত রূপ
নিজস্ব বিষাদ ভাষা
না পাওয়ার ব্যথাদীর্ণ শ্বাস
আলোময় শিল্পের ভাষায় তুমি উগরে দাও শূন্যের ছায়ায়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন