![]() |
| মধ্যরাতের গল্প : সৈয়দ সওকাত হোসেন |
তখন মধ্যরাত
চাঁদ থেকে নেমে এলো
একটি চাঁদপাখি ;
জানলায় এসে বসলে
তাকে ছুঁতে যেতেই
পালিয়ে গেলো তোমার বুকে ...
তোমার বুক তন্ন তন্ন করে খুঁজলাম
দেখি
অদ্ভুত এক লাজুক নদী বয়ে যাচ্ছে
তোমার খই সাদা বুকে ...
তোমার বুকে সারারাত
মহুয়া ফুলের মাতাল গন্ধ নিতেনিতে ভেবেছি
নদী , ফুল আর নারীতে
কোনো পাপ নেই ...।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন