ক্ষমা করো : রতন বসাক

ক্ষমা করো : রতন বসাক
 ক্ষমা করো : রতন বসাক


অনেক দিনের ইচ্ছে মনে
বাঘের শিকার করে,
একটা গাঁদা বন্দুক কিনে
রেখে ছিল ঘরে ।

বনের মধ্যে একলা গিয়ে
খুঁজে চলে তাকে,
সামনে দেখে দৌঁড়ে আসে
খুঁজছিল সে যাকে ।

হঠাৎ করে কোথায় যেন
বাঘটা গেলো ঢুকে,
বাঘের কথা ভাবতে থেকে
ভয়টা ধরলো বুকে ।

গভীর বনে গাছগাছালী
দাঁড়িয়ে সবই আছে,
সাহস করে শিকার করতে
যাচ্ছিল সে কাছে ।

ভয়ের চোটে কাঁপতে থেকে
চোখের জলে ভাসে,
এমন দশা দেখে বাঘটা
গর্জন করে হাসে ।

বন্দুক ফেলে বাঘকে বলে
শ্রদ্ধা করি তোমায়,
দয়া করে আজকের মতো
ক্ষমা করো আমায় ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.