![]() |
| গোবিন্দ ধর |
'আমি মায়ের কাছে যাবো'
শেখ রাসেল বলেছিলো।
'হাসু আপার কাছে যাবো'
শেখ রাসেল বলেছিলো।
তার আর কারো নিকট
যাওয়া হয়নি।
শয়তানের লোভ তাকে
বাঁচতে দেয়নি।
রাসেল একটি কুড়ি ফুল।
টগবগে ফুটছিলো।
মুজিব নামের আওয়াজ
বাংলাদেশে প্রাণ দিলো।
আওয়াজ ওরা থামিয়ে দিলেও
লক্ষ আওয়াজ উঠে।
আওয়াজ ওরা থামিয়ে দিলেও
রাসেল জেগে উঠে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন