![]() |
| প্রীতিময় |
একঘেয়ে সময় যাপনের ঘরবন্দী শৈশব
উল্লাস খোঁজে বোকাবাক্সের খেলার মাঠে,
মুঠোফোন হাতে সংশয়ী কৈশোর
খুঁজে ফেরে অবিরাম
কাঁদা মাখা ফুটবলের মাতাল ঘ্রান।
আকাশ ভেঙ্গে পড়া হঠাৎ বৃষ্টিতে ,
বন্ধ ছাতা ব্যাগে রেখে ,
কাকভিজে হয়ে স্কুলে ঢোকার নায়ক নায়িকারা
আজ আনুবীক্ষণিক জীব।
কচুর পাতায় ছাতা বানিয়ে,
ছুটির ঘন্টার সাথে সাথেই
দল বেঁধে খেলার মাঠে ছুটে যাওয়া, কিংবা ,
ছুটির বিকেলে , পুকুর পাড়ের তেঁতুলগাছে
দোল দোল খেলা নায়ক নায়িকারা
আজ নির্বাক ছবির বিস্মৃতপ্রায় চরিত্ররা।।
ছানি পড়া চোখের মতো দৃষ্টি নিয়ে
কচুর পাতা, খেলার মাঠ , তেঁতুল গাছেরা,
শুধুই ঝাপসা চোখে চেয়ে থাকে নিষ্পলক,
মা অথবা বাবার হাত ধরে কোচিং এ যাওয়া
আজকের নায়ক নায়িকার দিকে ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন