কাক : বিপ্লব গোস্বামী

কাক : বিপ্লব গোস্বামী
কাক : বিপ্লব গোস্বামী

একটা কাক অবিরাম ডাকছিলো,
কদমের ডালে ।
কেউ বুঝতে চাইল না
কেন ডাকছে সে।
কত জন তাড়া করে তারে
কত জন দিলো গালি।
তবু কাক ডাকে,কদমের ডালে
কতনা সুরে কতনা বার
বসন্তের কাল,সকাল বিকাল।

কাক বলে: ওহে নবিশ
তোমার মনে কি নেই বিষ ?
তোমার সঙ্গী-সাথী যারা
সবে আমায় করে তাড়া !
কবি কোন রসেতে আত্মহারা
কোনসে ভুলে করো না তাড়া।
কবি বলেন : কাক,কুহু সুরে ডাক
সবে তোরে করবে আদর।
কাক বলে : শুন নবিশ
মম কণ্ঠে বড় বিষ !
খেয়ে পচা গলা ঝড়া
সুচি করি ধরা।
কেবল কা ডাকিলেই -তাড়া !!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.