স্টিফেন হকিং স্মরণে : সুজন মন্ডল

স্টিফেন হকিং স্মরণে : সুজন মন্ডল
স্টিফেন হকিং স্মরণে : সুজন মন্ডল

স্টিফেন হকিং,
কিভাবে আপনি?
অপরাজেয় অদম্য ইচ্ছাশক্তি'র ওপর ভর দিয়ে,
কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চান্ন বছর :
হুইলচেয়ারে বসে'ই—
সত্যিই!
আপনা'র এই জীবন সংগ্ৰাম :
ইতিহাসে'র দেশে আশ্চর্য এক দলিল হয়ে থাকবে—
.
স্টিফেন হকিং,
কিভাবে আপনি?
প্রগাঢ় যুক্তি'র হাতুড়ি'তে ভেঙে দিয়েছেন!
দীর্ঘদিনের জমে থাকা,
অবৈজ্ঞানিক চিন্তা'র পাহাড়—
সত্যিই!
‌‌এ‌ যেন এক বিরল ঘটনা!
.
স্টিফেন হকিং,
আপনি শুধু তথাকথিত বিজ্ঞানে'র,
গন্ডি'র মধ্যে আবদ্ধ থাকেননি!
তাই তো ছুটে গিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে :
দিয়েছিলেন উজাড় করে ভালোবাসা—
এটুকু'ই শুরু নয়,
ইরাক, সিরিয়া, ইজরায়েল,
মার্কিন যুক্তরাষ্ট্র'সহ বিভিন্ন দেশে'র
সরকারে'র জনবিরোধী নীতি'র বিরুদ্ধে—
লিখে দিয়েছিলেন :
প্রতিবাদে'র স্মারকপত্র!
.
স্টিফেন হকিং,
আপনি শুধু'ই বিজ্ঞানী নন,
সঙ্গে একজন সাহিত্যনুরাগী'ও!
সেজন্য'ই তো পদার্থবিজ্ঞানে'র জটিল তত্ত্বগুলো :
কত সহজে'ই করেছিলেন,
সাধারণ মানুষে'র কাছে বোধগম্য—
.
স্টিফেন হকিং,
আপনি অনন্য মেধা আর অমানুষিক পরিশ্রমে!
শারীরিক প্রতিবন্ধকতা'কে জয় করে,
রেখে গেলেন : "A Brief History of Time"-এর
মতো এক অসামান্য সৃষ্টি ।
.
স্টিফেন হকিং,
আপনি অপ্রতিরোধ্য এক জীবন্ত কিংবদন্তি ।
তাই আপনা'র এই সংগ্ৰামের বর্ণময় জীবন!
আমাদের সামনে : "এক জলন্ত অনুপ্রেরণা " ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.