মাদার টেরিজা : তিথি সমাজদার
শ্রদ্ধার্ঘ্যঃ
সবার তুমি মাদার
"আমার শরীর জুড়ে প্রবাহিত আলবেনিয়ান রক্ত, নাগরিকত্বে একজন ভারতবাসী আর ধর্মীফয় পরিচয়ে আমি একজন ক্যাথলিক নান।তবে নিজের অন্তনির্হিত অনুভুতি দিয়ে আমি অবগাহন করি বিশ্বময় এবং মনে প্রাণে আমার অবস্হান যীশুর হৃদয়ে"
........মাদার টেরিজা।।
মাদার টেরিজা
আলবেনিয়ার ছোট্ট স্কোপেজ শহরে ১৯১০ সালের ২৬ শে আগষ্ট জন্ম গ্রহণ করেন এক পবিত্রতা ও শান্তির বার্তাবাহক শিশু অ্যাগনেস। পিতৃ বিয়োগের পর রোমান ক্যাথলিক আদর্শে আদর্শিত মেয়েটি মাত্র ১২ বছর বয়সে সিদ্ধান্ত নেয়, ধর্মীয় জীবন যাপনের। তার পর-ই শুরু হয় তার এগিয়ে চলার ব্রত।
১৯২৯ সালে মাদার টেরিজা ভারতবর্ষের দার্জিলিঙে এসে নবদীক্ষিত হিসাবে মিশনারী কাজের সুবাদে কাজ শুরু করেন। মিশনারী ও সেন্ট টেরেসা দি লিসিয়াক্সের পৃষ্টপোষকতায় ১৯৩১ সালের ২৪ শে মে, অ্যাগনেস পরিচিতি পায় সিস্টার টেরিজা নামে। জীবনের ব্রত হয় তাঁর দীন-দরিদ্র-অসহায় মানুষদের প্রতি সেবা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
১৯৪৬ সালের দাঙ্গা ও ১৯৫০ সালের মন্বন্তরের মৃত্যুর হাহাকার তার হৃদয়ে দোলা দেয়। ঝাঁপিয়ে পড়ে সে অসহায়, দীন, দরিদ্র মানুষদের সেবায়। হয়ে ওঠে সে সিস্টার টেরিজা থেকে সারা বিশ্বে ও বিশ্ববাসীর মাদার টেরিজা।
"কেবল সেবা নয় মানুষকে দাও তোমার হৃদয়
হৃদয় হীন সেবা নয় তারা চায় তোমার স্পর্শ "
পবিত্র মহীয়সী সেন্ট মাদার টেরেসার জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাই💐💐🙏💐

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন