প্রতিবাদ একা নয়, একজোট হয়ে করাটাই শ্রেয় : রতন বসাক

প্রতিবাদ একা নয়, একজোট হয়ে করাটাই শ্রেয় : রতন বসাক
প্রতিবাদ একা নয়, একজোট হয়ে করাটাই শ্রেয় : রতন বসাক


সমাজের প্রত্যেকটা মানুষই যেমন ভালো হয় না, আবার প্রত্যেকটা মানুষই তেমন খারাপও হয় না । আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি । খুব সামান্য পরিমাণ মানুষই খারাপ আমাদের সমাজে আছে । কিন্তু সেই খারাপ মানুষগুলো দিনের পর দিন অন্যায় ও অত্যাচার করেই যায় । যতক্ষণ না তাদের কেউ বাধা দেয় ।

সাধারণত ভালো মানুষেরা কোন ঝুট ঝামেলায় পড়তে চায় না । কে কি করছে ? সেটা নিয়েও ততটা মাথা ঘামায় না । আর এই কারণেই খারাপ মানুষেরা অন্যায় করে যায় দিনের পর দিন । কিন্তু সব কিছুরই একটা সহ্যের সীমা থাকে । অন্যায়কারী অন্যায় দেখতে দেখতে মানুষ যখন আর সহ্য করতে পারেনা, তখন জেগে ওঠে আর তার প্রতিবাদ করে ।

যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতেই হয় । অন্যায়কে বেশি দিন চলতে দেওয়া যায় না । ন্যায় কর্মের চেয়ে অন্যায় কর্মের পরিমাণ বেশি হয়ে গেলে তখন সমাজের অধঃপতন হতে থাকে । কোন অন্যায় কাজের একা কোন সময়ই প্রতিবাদ করা যায় না । সেই অন্যায় কাজের জন্য সবাই মিলে একসাথে প্রতিবাদ করাটাই সঠিক উপায় ।

অন্যায়কারীদের মনোবল অনেক উঁচু থাকে তারা মৃত্যুর ভয় পায় না । তাই তারা অন্যায় করেই যেতে থাকে । যদিও তাদের পরিমাণ সমাজে খুবই নগণ্য । কিন্তু তাদের ইউনিটিটা, যে কজন থাক না কেন অনেক মজবুত করে রাখে । তাইতো অন্যায় করতে সাহস পায় । আসলে তারা মন থেকে বেপরোয়া হয়ে যায় । তারা সাময়িক আনন্দ ও মনের ঈর্শাটাকে খুব সহজে মিটিয়ে নেয় ।

কিন্তু অন্যায়কারীর অন্যায়কে বেশি দিন চলতে দেওয়া যায় না । সমাজের সব ভালো মানুষ একজোট হয়ে তার প্রতিবাদ করতে হয় । অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় এক হয়ে । আর সমাজের বিশাল পরিমাণ ভালো মানুষ যদি একসাথে মিলে প্রতিবাদ করে । তবে অন্যায়কারী খড়কুটোর মতো উড়ে যেতে বেশিক্ষণ সময় নেবে না ।

তাই আসুন সমাজের যে কোন অন্যায় দেখলেই একজোট হয়ে আমরা তার প্রতিবাদ করি সঙ্গে সঙ্গেই ; অপেক্ষা আর না করে । তবেই সমাজটা এগোবে আর প্রগতির পথে চলবে । আমরা যদি ভয়ে পিছিয়ে যাই ও চুপচাপ থাকি আর প্রতিবাদ না করি ; তাহলে সমাজের অরাজকতা বেড়েই চলবে । সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা খুবই মুশকিল হয়ে পড়বে । নিজের ও সবার ভালোর জন্যই প্রতিবাদ করাটা আমাদের সবার উচিত ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.