![]() |
| স্বপ্ন : বিমান পাত্র |
পৃথিবীর বিষ্ময় সব তার জানা চাই
বিরামের অবকাশ শিশুমনে কভু নাই
ক্লান্তির ডরে।
মাঠ তার পৃথিবী স্বপ্নের উপহার
আপনার বাঞ্ছায় কিশোরের অধিকার
আবেগের ভরে।
অফুরান নিখিলের প্রতি প্রেম বিক্ষেপে
যুবকের প্রত্যয় অকারণ সোহাগে
মূল্যহীন অধিকারে।
প্রৌঢ়ের স্বপ্নে অবণীর যত ভার
প্রাণপণে বহিবার দুর্বহ দায় তার
অহরহ অকাতরে।
বৃদ্ধের স্বপ্নে পাইবার আশা নেই
শ্মশানের সজ্জা ছবি তার সম্মুখেই
বয়সের ঘোরে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন