বিষাদ লুণ্ঠন : নির্মাল্য ঘোষ

বিষাদ লুণ্ঠন  :  নির্মাল্য ঘোষ
বিষাদ লুণ্ঠন  :  নির্মাল্য ঘোষ

দহনের ছিলে তুমিই একমাত্র নীল
আমার বাড়ির এই চারপাশে,
সমর্পিত  প্রাণও যে খোঁজে দিল
রাস্তায় দাঁড়িয়ে কিম্বা অবকাশে

জুতোর গোড়ালিও যে ছুঁতে চায় জুতো
নাছোড় অমলের সেই জ্বরের মত
কে জানে,পুনরাবৃত্তি স্বাস্থ্যকর যে কত...
হাত নেড়ে যায় সম্পর্ক ক্রমাগত

সমস্ত হৃদয় জুড়ে ওষ্ঠেরই যে রক্তিমা
নদীতে ভেসে আসা স্মৃতির রেশ...
টলোমলো নদীতে সবকিছু প্রায় শেষ
যদিও তোমায় কবেই করেছি আমি  ক্ষমা

 বিষাদ থেকেও সেদিন তুলেছিলাম অশ্রু
সাম্যবাদীরা যদিও বোঝেনি সেসব কিছু
শ্রম ও মূলধন মিলে মিশে সব একাকার
উপোসের গন্ধমাখা লুণ্ঠনও আজ ছারখার
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.