রাজকীয় গোলাপী টেস্ট : পিনাকী চৌধুরী

রাজকীয় গোলাপী টেস্ট : পিনাকী চৌধুরী
রাজকীয় গোলাপী টেস্ট : পিনাকী চৌধুরী
 
এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিল তামাম কলকাতাবাসী । বাসে ট্রামে , সর্বত্রই শোনা যাচ্ছিল পিঙ্ক টেস্টের কথা ! বস্তুতঃ এই ক'দিন রাতের কলকাতটাকে যেন আরও বেশি মোহময়ী ও মায়াবী মনে হচ্ছিল। হ্যাঁ, গোলাপী আলোর আভায় তখন যেন রাতের কলকাতা এক নিসর্গ ! অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ ! ২২ নভেম্বর ভারতের ক্রিকেট ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায় ! 
 
হ্যাঁ, গোলাপী রঙের বলে ভারতে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে । তবে পৃথিবীর প্রথম গোলাপী বলের টেস্ট খেলার সূচনা কিন্তু হয়েছিল ২০১৫ সালের নভেম্বর মাসে। অ্যাডিলেডের মাঠে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী হয়েছিল । বস্তুতঃ টেস্ট ম্যাচকে জনপ্রিয় করবার জন্য দিন রাতের ম্যাচের ভাবনা অনেকদিন ধরেই চলছিল । এর আগে অন্য দেশে শুরু হলেও ভারতে কিন্তু এই কনসেপ্ট প্রথম ! আর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন যেন আক্ষরিক অর্থেই গোলাপী ! হ্যাঁ, বৈচিত্র্যে বিন্যাসে এই 'পিঙ্ক টেস্ট' আজ তুলনারহিত ! আর এই ভারত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ম্যাচের গোলাপী বল তৈরি করেছে ভারতীয় সংস্থা এস জি ।
 
মোট ছ'ডজন বলের বরাত উক্ত সংস্থা পেয়েছে । কিন্তু কিভাবে তৈরি হয় এই গোলাপী বল ? লাল বা সাদা বলের মতোই কর্ক, উল ও চামড়া দিয়ে এই বল তৈরি করা হয় । আর সমগ্র বল তৈরি করবার প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ ! ন'টি অথবা দশটি ধাপ অতিক্রম করে একটি বল নির্মাণ করা সম্ভব হয় । গাছের কাঠ এবং অবশ্যই প্লাস্টিক দিয়ে বলের ভিতরের অংশ তৈরি করা হয় । প্লাস্টিক বলের ওপরে কর্ক কাঠের টুকরো রেখে ভিজে উল দিয়ে শক্ত করে পেঁচিয়ে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে বলটিকে গোলাকার আকৃতি দেওয়া হয়, তারপর এটা বেশ কিছু সময় ধরে শুকনো করে খেলার উপযোগী করা হয় ! পরিশেষে বলি, সৌরভ গঙ্গোপাধ্যায় বি সি সি আই এর সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বেশ কিছু নতুন ভাবনা আপামর ভারতবাসী দেখতে পাচ্ছে , যাকিনা বেশ উপভোগ্য !

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.