![]() |
| মন্দ হোক বা ভালো : বলাই দাস |
পথ থেকে পথ বেরিয়ে যায় মুখ ফুটে বলে না
ঘুম ভাঙলো ভাসানের তালে
মন্দ হোক বা ভালো হোক দেশটা তো আমাদের
প্রজারা তো যে যার মতো পাল্টে দিতে পারে
হরতাল ডেকে শিল্প ভেঙে স্বৈরাচারী হ'তে
তুলির টানে পাগল আকাশটাকে ধেবড়ে দিল
একখানা শুকনো পলাশগাছ একটি মাত্র ফুল
পরিতৃপ্তির হাসি তার মুখে---
মানুষকে আনন্দ দেয় আবার কেড়েও নেয় নদী তবু তার পাড়ে বসতি গড়ে, টিকটিকি মাকড়সার সংসার জাল বোনে মাথার উপর নীচে মহানাগরিক শীতের রাত লড়াই চলে
মন্দ হোক বা ভালো হোক কারণ দেশটা তো আমাদের ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন