আকাশ আমি : ছবি ধর

আকাশ  আমি : ছবি ধর
আকাশ  আমি : ছবি ধর

আমি তো সেই আগের মতোই  ব্যাপ্ত  আছি
নীল নীল  সাদা  কখনও গেরুয়া বসনে  ত্যাগী।

মেঘের  আড়ালে  আমিও  কেমন বেশ  লুকোচুরি খেলি
ছেলেপুলের  পতঙ্গ ঘুড়ি ভোকাট্টা দেখে মুচকি  হাসি।

তোমরা  কোথাও আমার চেয়ে  উদার কিছু  পাবে নাকি
আমার  দরাজ  বুকের পাঁজরে সাতরঙা রামধনু  আঁকি।

পেটকাটি  -বগ্গা  - চাঁদিয়াল - সতরঞ্চির  সুতো  নিয়ে  নাচানাচি  করি।
বৃষ্টি  হয়ে ঝরি  আবার  কখনও  প্লাবন  শুষে শুষ্ক করি।

দেশ - বিদেশের ব্যোমযাত্রা সুষ্ঠ  সম্পন্ন করি।
চাঁদ কে  আমার কণ্ঠহার  করে  ধরি।

 আসমানী   মেঘের  চাদর  বিছিয়ে  ধরিত্রীকে  শীতল  ছায়ায় ঢাকি।
আগুনের গোলা সূর্য -তারাদের সাথে  বছরের পর  বছর সহবাসে থাকি।

আমি  তোমাদের কোলাহল চিৎকার  শুনি 
আমি মানুষের  শান্ত স্নিগ্ধ  হওয়ার  দিন গুণী।

আমি  অরণ্য দেখি আর  পাখপাখালির  কলতান  শুনি 
 সাগরের ঢেউ আর  বেগবতী  নদীর  জলবেগ  গুনি।

আগুন  ফাগুন  চৈত্র দাবদাহ  আর দাবানল দেখি।
আমার উন্মুক্ত  বুকে উড়ে বেড়ায় হাজার লক্ষ  পাখি।

আমি অনেক  দূরে থাকি  তবুও   দিগন্তে   কোথাও মিলন মাপি।
আকাশ  আমি  চিরদিন  পৃথিবীকে  বন্ধুর  চেয়েও আপন ভাবি।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.