জীবন মরণের সীমানা ছাড়ায়ে : দেবশ্রী

জীবন মরণের সীমানা ছাড়ায়ে : দেবশ্রী
জীবন মরণের সীমানা ছাড়ায়ে : দেবশ্রী


কিছু কথা রয়ে যাবে জেনো আজীবন অম্লান স্মৃতিকোষে--
দিনের পরে দিন চলে যায় তবু রয়ে যাবে তুমি দিনশেষে।

কিছু মত-মতান্তর আর কিছু মন-মনান্তর আজও সমুজ্জ্বল সমভাবে--
সেদিনও ছিলে, আজও রয়ে গেছ, তবে কেন তাড়িয়ে বেড়ায় অনুভবে !!

চোখের কোলে একান্তে যখন জমে ওঠে জল ক্ষণিকের ভুলে--
চারিদিকে খুঁজি চেনা মুখ খানি হারাই যখন স্মৃতির অতলে--

জীবনের কাছে হেরে গিয়ে সেদিন কেন জিনে নিলে তবে   মৃত্যু ভয় !
হারায়নি কিছু, হৃদয়ে রয়েছ মন বলে তুমি মৃত্যুঞ্জয়!!

জীবন যেন এ জন্মের  দান মৃত্যুঞ্জয়ী হও ভালোবেসে--
বিদায় দিয়ো না , অনুভবে থেকো, বলে যাই আমি অবশেষে।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.