![]() |
| ওয়াইপার ধুয়ে দেবে চাঁদ : মনোনীতা চক্রবর্তী |
মাটির পুরুষ নয়
ফাইবারের পুরুষ নয়
মোমের পুরুষ নয়
ধাতুর পুরুষ নয়
কাগজেরও নয়
অক্ষরের পুরুষ নয়
শব্দের পুরুষ নয়
আওয়াজের পুরুষ নয়
পুরুষ ছাপের পুরুষ নয়
প্রখর মানুষ -পুরুষ সত্যিকারের...
কোথায় তুমি?
কোথায় স্বার্থহীন স্পর্শ
একটা মেঘখোলা আকাশের মতো?
কোথায় তুমি?
তুমিও কি ভয় পাও তেমন কোনো
তিমি অথবা নিজেকে?
অথবা সর্বনাশের সর্ব-পেখম
ফেরি করতে-করতে তুমিও
নিরালা ছাদের নিঃস্ব কোণ নিয়েছো বেছে?
তুমি মানুষ-জামা আবার পরো
আমার লেন্স তোমায় বাঁচিয়ে রাখবে।
ওয়াইপার ধুয়ে দেবে চাঁদ
আর তোমার যাবতীয় কালিঝুলি।
কবিতা থেকে উঠে রাধামাধব মন দিয়ে সেলফি তুলবে
আর আমি হাজার কিলোমিটার
দূর থেকে বাসনা লিখবো।
সমস্ত শরীর ভরে আস্ত রোমান সভ্যতা
তুলে এনেছি, একডাকে।
উপেক্ষা সব ইউটিউবের অফলাইনে সরিয়ে রেখেছি, জুঁই মালা ও...
এখন একটা ভয়ঙ্কর বিপদ লিখছি।
কৃষ্ণ কোথায় থাকে,এর উত্তরে
আরজে চকোলেট বয় বলেছিল,
বারবার বলেছিল ' কৃষ্ণ থাকে কৃষ্ণ কথায়...'
পুরুষছাপ কৃষ্ণ জানে আমার 'এলএমপি'।
জানে 'না' মানে একটা 'হ্যাঁ'।
'না না' মানে ' দুটো হ্যাঁ'।
' ছেড়ে দেবো না... ' মানে হৃদমাঝারে নয়,
পেস্তা রঙের আর্কাইভে....
রান্নার ছেলেটি আমার জন্য
সিগারেট আর ভাড়াটে খুঁজে আনবে।
আমি ছলছল গাউনে গাইবো -
" ঘর আয়া মেরা পরদেশি... "----
চ্যাট-হেড থেকে উঠে আসা মিথুন
চুমুর সাঁকো গড়বে।
আমি তখন যথারীতি
বিদেশী জলের ছলাৎছলাৎ লিখবো...
না, এ-জল,সে-জল নয়।
হ্যাঁ,আধুনিক কবিতার মতো আমি 'নদী'- তে একটু বীর্য মেশাবো,
তুলে রাখা ছিল।
পাত্রভরা আনস্মারট বীর্য রেখে গিয়েছিল ছাপমার্কা গোলাপিবয়।
ওহে পুরুষ, শূলে চড়ানোর আগে
বুকে চড়াও অন্তত একবার
অন্তত একবার মন দিয়ে মাকে দ্যাখো।
দ্যাখো মন দিয়ে উৎস পথ
ক্রিসপি লাজুক যন্ত্রণা আর বুজে আসা চোখ।
অন্তত একবার
ছাপ মুছে মানুষ হয়ে এসো...

3 Comments:
"ওহে পুরুষ, শূলে চড়ানোর আগে
বুকে চড়াও অন্তত একবার
অন্তত একবার মন দিয়ে মাকে দ্যাখো।"
নত হই কবি। লজ্জা ঢাকুক দুচোখ।
নত হই... সেই মায়ের কাছে।
'তুমি মানুষ-জামা আবার পরো
আমার লেন্স তোমায় বাঁচিয়ে রাখবে।
ওয়াইপার ধুয়ে দেবে চাঁদ
আর তোমার যাবতীয় কালিঝুলি।
কবিতা থেকে উঠে রাধামাধব মন দিয়ে সেলফি তুলবে
আর আমি হাজার কিলোমিটার
দূর থেকে বাসনা লিখবো।
সমস্ত শরীর ভরে আস্ত রোমান সভ্যতা
তুলে এনেছি, একডাকে।
উপেক্ষা সব ইউটিউবের অফলাইনে সরিয়ে রেখেছি, জুঁই মালা ও...'
অসাধারণ ব্যঞ্জনায় মুগ্ধ হলাম কবি। 'প্রজ্ঞান' নয় প্রাজ্ঞ ওয়াইপার কবে যে ধুয়ে দেবে চাঁদের আলো...। অসম্ভব ভাল লাগা রেখে গেলাম
'তুমি মানুষ-জামা আবার পরো
আমার লেন্স তোমায় বাঁচিয়ে রাখবে।
ওয়াইপার ধুয়ে দেবে চাঁদ
আর তোমার যাবতীয় কালিঝুলি।
কবিতা থেকে উঠে রাধামাধব মন দিয়ে সেলফি তুলবে
আর আমি হাজার কিলোমিটার
দূর থেকে বাসনা লিখবো।
সমস্ত শরীর ভরে আস্ত রোমান সভ্যতা
তুলে এনেছি, একডাকে।
উপেক্ষা সব ইউটিউবের অফলাইনে সরিয়ে রেখেছি, জুঁই মালা ও...'
অসাধারণ ব্যঞ্জনায় মুগ্ধ হলাম কবি। 'প্রজ্ঞান' নয় প্রাজ্ঞ ওয়াইপার কবে যে ধুয়ে দেবে চাঁদের আলো...। অসম্ভব ভাল লাগা রেখে গেলাম
একটি মন্তব্য পোস্ট করুন