![]() |
| অনুপ্রেরক : তিথি সরকার |
যার কাছেতে প্রথম শেখা অ আ ক খ
সেই আমার প্রথম শিক্ষক,আমার প্রিয় মা।
বড় যখন হলেম আমি বছর আঠারো হবো,
দিদিমুনি ডেকে বললেন ডাক্তার নয়,
ইঞ্জিনিয়ার নয়, মানুষ হতে শেখো ।
এরপর এল নানান বাঁক, অদ্ভুত এক সময়
জীবন তখন দিশেহারা বিষন্নতার যন্ত্রানায়।
খেয়ার পাল ডুববে ডুববে, বেসামাল যখন নাবিক
তুমি এলে আলোক হয়ে পথ দেখানো এক পথিক।
তুমি পার সৃষ্টি করতে কয়লা থেকে হীরা,
তাই তো বলা হয়, শিক্ষকই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্রষ্টা।
হঠাৎ করে বিপদ দেখলে পিছিয়ে যাই ভয়ে,
তুমি বলো লড়তে হবে নির্ভীকতার সাথে।
ধোঁয়া যেমন মিলিয়ে যায় কুয়াশার মধ্যে,
তুমিও তেমনি বিলীন থাকবে আমাদেরই মাঝে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন